ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পুরান ঢাকার জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসায় অভিযান পুলিশের

পুরান ঢাকার চকবাজারে জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসায় অভিযান চালাচ্ছে চকবাজার থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলের পর চারদিক থেকে ঘিরে ফেলে মাদ্রাসায় অভিযান শুরু করা হয়। রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল।

চকবাজার থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে ইসলামবাগ বড় মসজিদ সংলগ্ন জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসায় অভিযান চালানো হচ্ছে।’

জানা গেছে, বিকেলের পরপরই থানা পুলিশের সঙ্গে গোয়েন্দা পুলিশের একটি দল মাদ্রাসার প্রধান ফটকসহ চারদিক ঘিরে ফেলে। তারা মাদ্রাসার ভেতরে বিভিন্ন কক্ষ তল্লাশি করে। তবে এ সময় মাদ্রাসায় কোনো ছাত্র ছিল না। অভিযানকালে কাউকে আটক বা কিছু জব্দ করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত করেনি পুলিশ।

ads
ads
ads

Our Facebook Page

↑